# Tags

খাগড়াছড়ি জেলা সদর ও গুইমারা উপজেলায় রবিবার সকাল ৬টা থেকে ১৪৪ধারা প্রত্যাহার করে নিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি সদর পৌরসভা ও গুইমারা উপজেলায় গত ২৭ সেপ্টেম্বর থেকে জারি করা ১৪৪ ধারা আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে প্রত্যাহার করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এ শনিবার বিকেলে এ আদেশ জারি করেন।

খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খাগড়াছড়ি সদর পৌরসভা ও গুইমারা উপজেলা থেকে আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে ১৪৪ধারা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসক বিকেল ২টা থেকে খাগড়াছড়ি সদর পৌরসভা ও গুইমারা উপজেলায় ১৪৪ধারা জারি করেছিলেন।